ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

চিলাহাটিতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ফুপাতো বোনের কবর জিয়ারত

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

আউলিয়ার ঘাটের দূর্ঘনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তারপর চিলাহাটিতে প্রবেশ করেন তার ফুপাতো বোনের কবর জিয়ারতের উদ্দেশ্যে।
নীলফামারী জেলার ডোমার উপজেলা ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটির গোসাইগঞ্জ সবুজপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে প্রায় ২ মাস পূর্বে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ফুপাতো বোন, মাসুমুল হক লালুর স্ত্রী ও সহ শিক্ষা সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ, ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আক্তার সুমীর শ্বাশুড়ি হুসনে আরা (৫৩) ইন্তেকাল করেন। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কবর জিয়ারতের জন্য চিলাহাটিতে আসেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক সুভীর নন্দী, সহ শিক্ষা সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আক্তার সুমি, পঞ্চগড় জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মন্ত্রী চিলাহাটিতে আসলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। যাওয়ার পথে তার ফুপাতো বোনের তবু ও তিলোত্তমা বাসায় একটু বসে এবং চিলাহাটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন, পরে চিলাহাটি
ডোমার ও নীলফামারী সড়ক দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এই বিষয়ে সহ শিক্ষা সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ, ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আক্তার সুমীর বলেন আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

লেখক