ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে দেড় কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে বেজা সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প ও করেরহাট বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ২৫ মালিককে ১ কোটি ৫৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। ২৫ জমির মালিককে ক্ষতিপূরণের চেক তুলে দেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

রবিবার দুপুরে মিরসরাইয়ে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

ক্ষতিগ্রস্ত এলএ চেক গ্রহণকারী জমিলের নেসা মাঠ পর্যায়ে চেক বিতরণের বিষয়ে জানতে চাইলে বলেন, মিরসরাই থেকে চেক পাওয়ায় কষ্ট করে শহরে যেতে হয়নি। এতে তার যাতায়াতের খরচ ও সময় নষ্ট হয়নি।

লেখক