ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে দূর্বৃত্তদের হামলায় এক শিশু গুলিবিদ্ধ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মধ্যরাতে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় হামলাকারীদের গুলিতে  এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতের দিকে রাজবাড়ী জেলা শহরের পৌরসভা অঞ্চলের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ শিশুর নাম সিফাত মন্ডল (১২)। সিফাত স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মন্ডলের ছেলে এবং রাজবাড়ী আরএসকে … বিস্তারিত পড়ুন

ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের বার্ষিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজবাড়ী জেলা শহরে অবস্থিত রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনু্‌ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক, শোকবইতে স্বাক্ষর

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :  বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ী জেলায় গভীর শোকের আবহ বিরাজ করছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোক কর্মসূচি শুরু করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে মরহুমার রুহের … বিস্তারিত পড়ুন

কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১

এম এস শ্রাবন মাহমুদ, স্টাফ রিপোর্টার : রাঙ্গামাটির কাউখালী উপজেলাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জনকে আটক করা হয়েছে। এ-সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-(পিপিএম) এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা বিএনপির আয়োজনে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে  এ কর্মসূচির আয়োজন করা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের শুঁটকি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জে শুঁটকির ব্যাপক উৎপাদন চলছে। বন্যার কারণে জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। যার ফলেই শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন মাছের আড়তে ভোর থেকেই এসকল মাছ কেনা-বেচা চলছে। স্ব্যথানীয় বসায়ীরা জানান, গত বছর বন্যা না হওয়ায় মাছের … বিস্তারিত পড়ুন

বিদেশে নেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎ, অভিযুক্ত প্রবাসীর বাড়ির সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ-মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : প্রবাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে লোক মারফত দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক প্রবাসীর বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকার ইতালী প্রবাসী অভিযুক্ত প্রতারক মোফাজ্জলের বাড়ির সামনে ভুক্তভোগীদের পরিবারবর্গের ব্যানারে এ … বিস্তারিত পড়ুন

উদীচী-ছায়ানটে-গণমাধ্যমে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী গান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : “আলোর মিছিলে আঁধারের আঘাত-প্রতিবাদে জেগে উঠুন দেশবাসী” স্লোগানে উদীচী, ছায়ানট  কার্যালয় ও গণমাধ্যম অফিসে বর্বরোচিত হামলা, ভাঙচুর, লুটপাট  ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদী গান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে রাজবাড়ী সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজবাড়ী … বিস্তারিত পড়ুন

নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পলাশ আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে নওগাঁ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নিজ মোটরসাইকেলে করে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় … বিস্তারিত পড়ুন

নওগাঁয় `রুপসি নওগাঁর’ উদ্যোগে মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : রুপসি নওগাঁর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ সদর উপজেলার দিঘীর পাড় এলাকায় অবস্থিত রামরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবসের পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, … বিস্তারিত পড়ুন