রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ৪ অঞ্চলের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য ৪৩ জন কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার সিএসএস-এমএফপি’র আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর ও ঝিনাইদাহ অঞ্চলের ১১ জন এসএসসি ও ৩২ জন এইচএসসি পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জোনের জোনাল ম্যানেজার গৌর চন্দ্র পাল ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, রাজবাড়ী ও যশোর জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুজ্জামান, রাজবাড়ী অঞ্চলের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস, ফরিদপুর অঞ্চলের আরএম তারিকুল ইসলাম, কুষ্টিয়া অঞ্চলের আরএম ডালটন হালদার, ঝিনাইদাহ অঞ্চলের আরএম নরহরি হালদার, রাজবাড়ীর জোনাল একাউন্স এন্ড মনিটরিং অফিসার অচিন্ত বিশ্বাস, রাজবাড়ীর বিএম মিরান হোসেন, আইটি অফিসার মফিজুল ইসলাম, খলিলপুর অঞ্চলের বিএম মিঠু খান প্রমূখ।
এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন।
অভিভাবকরা বলেন, এখান থেকে তারা অনেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। তাছাড়া তাদের সন্তানরা এর মাধ্যমে উপবৃত্তি পেয়েছে এছাড়া সংবর্ধনা সহ নানা ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা বলেন, একটি ভাল দেশ গড়তে হলে শিক্ষিত জাতি গড়তে হবে। সরকারের পাশাপাশি এখন এনজিও সংগঠন গুলো শিক্ষা নিয়ে কাজ করছে। আজ যারা সংবর্ধিত হলো। তারা অর্জন করেছে বিধায় আজ সংবর্ধনা পাচ্ছে। অনেকেই ভাল রেজাল্ট করেও নানা সমস্যায় কাঙ্খিত লক্ষে পৌছাতে পারছে না। ওই রকম শিক্ষার্থীদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এ জন্য সেবামূলক সংগঠন, এনজিও সহ অন্যান্যদের ভূমিকা রাখতে হবে।