ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

ঝিনাইগাতীতে ভুয়া জমির কাগজ তৈরীর অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

ঝিনাইগাতী উপজেলার জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জমির ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুন মঙ্গলবার রাত ৯ ঘটিকার দিকে এ দন্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এ কারাদন্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে মাহাবুল্লাহ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযানকালে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করে। এ অপরাধের প্রেক্ষিতে মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মনিরুল আলম ভুইয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামী মাহাবুল্লাহকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লেখক