ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার সকালে এ উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত করে উপজেলা হল রুমে আলোচনা সভা ও তিনজন মৎস্য জীবীকে পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।

উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী কর্মকর্তা মোঃ শামীম হোসেনের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মিয়া, ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মৎস্য জীবী প্রতিনিধি ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড কামরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

লেখক