ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অস্ত্র ও গুলি সহ মোঃ বাপ্পি (৩২) নামে এক যুবককে আটক করেছে ঘোয়ালন্দ ঘাট থানা পুলিশ । ৭ আগস্ট (সোমবার) দুপুরে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে মাহেন্দ্রের মধ্য হতে তাকে আটক করা হয় ।
আটককৃত যুবক রাজবাড়ীর পাংশা উপজেলার তত্বীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, নিয়মিত চেকপোস্ট এর অভিযানের অংশ হিসেবে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট স্থাপন করি । এসময় মাহেন্দ্র থেকে এক যুবককে আটক করা হয় । এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় । আটককৃত ব্যক্তির নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

লেখক