ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছিন্নভিন্ন বৃদ্ধের দেহ

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী শহরের সজ্জনকান্দার পাবলিক হেলথ মোড়ে যমুনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় তাজুল মন্ডর (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাটা এলাকায়।
নিহতের মেয়ে মোমেনা খাতুন বলেন, আমার বাবার রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন  তাকে খোঁজাখুঁজি করেছি। কোথায়ও পাইনি। সকালে সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার কথা শুনতে পাই। হাসপাতালে এসে দেখি আমার বাবার ছিন্নভিন্ন লাশ।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন বলেন, নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গেছেন।
স্থানীয় ঔষধ ব্যবসায়ি নেকবর হোসেন বলেন, সকালে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রোডে একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি একদম থেতলানো ছিলো। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে

লেখক