ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আগামী ৫ জুন আসন্ন চতুর্থ ধাপের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে আজ রবিবার (১৯মে) সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিকেল ৪ টায় তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এ তথ্য নিশ্চিত করেন পার্বতীপুর নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান বসুনিয়া। প্রত্যাহারের কারন জানতে চাইলে তিনি বলেন, দলের হাই কমান্ডের নির্দেশ মেনেই এটা করা হয়েছে। এখন চেয়ারম্যান পদে প্রাথী সংখ্যা দাঁড়ালো ৪ জন। তারা হলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, জাতীয় পার্টির উপজেলা সভাপতি কাজী আব্দুল গফুর, সাংবাদিক আতিকুর রহমান আতিক ও ব্যাবসায়ী হজ্জাজুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, চলমান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুর রায়হান নেতা সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন ও চলমান ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।

লেখক