ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ আশিক সরদার (২১) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে দাদশী ইউনিয়নের দাদশী বাজার এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক আশিকের বাবার নাম খালেক সরদার। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোটনূরপুর এলাকায়।
রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, দাদশী বাজার এলাকায় অস্ত্র বেচাকেনা করা হবে বলে তথ্যের ভিত্তিতে   শুক্রবার দিবাগত রাতে দাদশী বাজার এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়।  পরে বাজারের আগমাড়াই মমিন মোল্লার মুদির দোকানের সামনে হতে আসামি আশিককে আটক করা হয়।আটকের পর তার দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। তিনি জানান, আটককৃত আসামির নামে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

লেখক