ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কুমিল্লায় সিলিং ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্ট, কুমিল্লাঃ

কুমিল্লা শাকতলায় মহসিন হোসেন আজাদ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ’।

শুক্রবার (১৪ জুন) কুমিল্লা শাকতলায় সাবেক জিলানী চেয়ারম্যান বাড়ির দিলু মিয়ার সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়’। নিহত আজাদ কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর মৃত: জসিম উদ্দিনের ছেলে।

নিহত পরিবার জানান, দীর্ঘদিন যাবত দিলু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকেন তারা। ৪ ভাই-বোনের মধ্যে নিহত আজাদ তৃতীয়। সকাল ১১টায় দিলু মিয়ার ছেলে জামিল উদ্দিন আজাদকে ডাকতে এসে দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করে চলে যায়। বিকাল ৫.০০টায় তার মা পারুল বেগম মেয়ের বাড়ি থেকে এসে আজাদকে ডাকে। এক পর্যায় কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় আজাদ সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

নিহতের বড় ভাই জানান, আজাদ ১০-১২ দিন আগে কুমিল্লা ইপিজেড চাকরি শুরু করে। আজ সে ইপিজেড যায়নি বাড়িতে একা ছিল। বিকাল ৫.৩০মিনিটে তার মা তাকে কল দিয়ে বাসায় আসতে বলে। এসে দেখে আজাদ তালাবদ্ধ অবস্থায় রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

ইপিজেড পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নিয়াজ উদ্দিন বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লেখক