ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কুড়িগ্রামে চিতাবাঘের শাবক উদ্ধার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে একটি চিতাবাঘের শাবক আটক করছে এক ব্যবসায়ী । সেখান থেকে বন বিভাগ উদ্ধার করেছে বাঘের শাবকটি।

জানা গেছে, রৌমারী উপজেলার  যাদুর চর  ইউনিয়নের  করতিমারী বাজারের আর এস ফ্যাশন নামে একটি দোকানে গত ১৬ জুন রাতে আর এস ফ্যাশনের ভিতরে ঢ়ুকে পরে চিতা বাঘের শাবকটি দোকান মালিক রাসেল ইসলাম দেখতে পেয়ে শাবকটিকে খাঁচায় আটকে রাখেন। সংবাদ পেয়ে ৬ দিন পর ২২ জুন শনিবার বিকেলে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তারা চিতা বাঘের শাবকটিকে উদ্ধার করেন ।

দোকান মালিক রাসেল জানান রাত আড়াইটার দিকে দোকানের ভিতর বাচ্চাটি প্রবেশ করে । প্রথম দেখে বিড়ালের মত মনে হলোও পরে ভালো করে দেখা হয় চিতা বাঘের বাচ্চা। পরে বাচ্চাটিকে খাঁচা আটকে রাখি । বাচ্চাটি মানুষ দেখলে গর্জে ওঠে । স্থানীয়রা জানান‌্, পার্শ্ববতী ভারতের আসাম প্রদেশের মান কারচর পাহাড় থেকে বন্যার পানিতে স্রোতে  ভেসে আসে।

রৌমারী বন বিভাগের  ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গ্রামের একটি চিতা বাঘের বাচ্চা আটকের খবর শুনে সেটি উদ্ধার করা হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান জানান বন বিভাগের উদ্বোধন কর্মকর্তাকে জানানো হয়েছে।

লেখক