ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

র‍্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ জন

ওয়াসিম শেখ সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ৪ জুলাই ভোর ০৩.৩০ মিনিটের সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন জোরপুল চান্দাইকোনা জমজম হোটেলের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৭,৯৪৫/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আসাদ আলী (৫৫), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চিরইপাড়া গ্রামের মৃত আশিকুর আলীর ছেলে ও চয়ন তলা পাত্র (৪০), বগুড়া জেলার আদমদীঘি থানার কুন্ডকগ্রাম গ্রামের মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্র ছেলে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক