মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর-প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে মেয়ের বিয়ে মেনে না নিয়ে জামাতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন শ্বশুর। উপজেলার ১১নং দক্ষিণপাড়া ইউনিয়নের শিমুলতাইর গ্রামে এ ঘটনা ঘটে।
শ্বশুরের দায়ের করা ঐ মামলায় ৩৩ দিন কারাবাসের পর উচ্চ আদালত থেকে অস্থায়ী ও পরবর্তীতে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনে বের হন জামাই মঞ্জু ব্যাপারী। তিনি একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৩রা ডিসেম্বর উপজেলার ১১নং দক্ষিণপাড়া ইউনিয়নের শিমুলতাইর গ্রামের মোঃ আব্দুল্ল্যাহেল কাফী (৪৯) বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া হাজী শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীতে অধ্যায়নরত মেয়ে মোছাঃ ইলেন নূর (১৯) এর সঙ্গে একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে মোঃ মন্জু ব্যাপারীর (৪১)এর সঙ্গে দীর্ঘ ৭বছর যাবৎ মোবাইলে ও দেখা শোনার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এর একপর্যায়ে গত ১২/০৩/২০২৩ইং তারিখে দুজন পালিয়ে বগুড়া নোটারী পাবলিক কার্যালয়ে এসে এফিডেভিট সম্পূর্ণ করে ২,৫০,০০০/=(দুই লক্ষ পঞাশ হাজার)টাকা দেন-মোহরানা ধার্য্যে, তন্মধ্যে নগদ সোনার গহনা বাবদ ১০,০০০/=(দশ হাজার) টাকা পরিশোধান্তে অবশিষ্ট টাকা বাঁকী রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া স্বামী-স্ত্রী সম্পর্ক স্থাপন করিয়া সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিল।
কিন্তু মোছাঃ ইলেন নূর এর পরিবার এই বিয়ে কিছুতেই মেনে নিতে না পেরে,মেয়ের এস এস সি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড এর জন্ম তারিখ- ২৮/১২/২০০৬ইং অনুযায়ী মেয়ের বয়স(১৬) নাবালিকা দেখিয়ে বগুড়া গাবতলী মডেল থানায় জামাই মঞ্জু ব্যাপারীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।অথচ টিকাকার্ড ও ০৬/০২/২০০৬ইং তারিখে ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া জন্ম সনদে মোছাঃ ইলেন নূরের জন্ম তারিখ দেখানো হয়েছে১৭/১০/২০০৩ইং।
সে হিসেবে ভিকটিমের বয়স ১৯ এর নিচে হওয়ার কথা নয়, জামাই মঞ্জু ব্যাপারীর ভাষ্য শশুর আমাদের এই সম্পর্কের বিয়ে মেনে নিতে না পেরে বয়স জালিয়াতি করে আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে আমার স্ত্রী ইলেন নূরকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব- ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ রাশেদুল ইসলাম তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেন যে, মামলার ঘটনার সহিত জড়িত সন্দেহে আসামী মোঃ মনজু মিয়াকে গ্রেপ্তার করিয়া জিজ্ঞাসাবাদ করেলেও তদন্তকালে তাহার বিরুদ্ধে মামলার ঘটনার সহিত জড়িত থাকার স্বপক্ষে কোন সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পাওয়া যায় নাই।বাদীও কোন তথ্য উপাত্ত উপস্থাপন করিতে পারে নাই।
সার্বিক তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষীর জবানবন্দী ভিকটিম কর্তৃক বিজ্ঞ আদালতে ২২ ধারায় প্রদত্ত জবানবন্দী ভিকটিমের ধর্ষণ ও বয়স নির্ধারণ সংক্রান্তে ডাক্তারি পরীক্ষার মতামত পর্যালোচনা সহ ঘটনার পারিপার্শ্বিকতায় এজাহার নামীয় আসামী মোঃ মঞ্জু মিয়ার বিরুদ্ধে মামলার ঘটনার সহিত জড়িত থাকার স্বপক্ষে সাক্ষীরাও কোন সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করতে না পারায় তাকে অত্র মামলার দায় হতে অব্যাহতি দানে আদেশের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রার্থনা জানাইলাম।
আরো উল্লেখ্য যে,১৯/০৯/২০২৩ইং তারিখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ মনিরা শাহনাজ এর তত্ত্বাবধানে-ভিকটিমের মেডিকেল পরীক্ষার সময় ভিকটিম নিজেই স্বীকার করেন যে,মঞ্জু ব্যাপারীর সঙ্গে ৭বছর যাবৎ আমার প্রেমের সম্পর্ক এর প্রেক্ষিতে আমরা গত ১০/০৩/২০২৩ইং তারিখে গোপনে বিবাহ করি এবং ১৬/০৩/২০২৩ইং তারিখে সন্ধ্যা ৭ ঘটিকায় দু,জন পালিয়ে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করি, বর্তমানে আমি প্রায় দু,মাসের গর্ভবতী।এরপর আল্ট্রাসনোগ্রাফী পরীক্ষায় ভিকটিম ৭ সপ্তাহ ৫ দিন গর্ভবর্তী বলে ডাঃ মনিরা শাহনাজ তার প্রতিবেদনে উল্লেখ করেন।
এ বিষয়ে ১১নং দক্ষিণপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জনাব বুলু মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি যতটুকু জানি তারা পালিয়ে গিয়ে বিবাহ করে ঘর সংসার করছিল এবং আমার জানামতে আব্দুল্ল্যাহেল কাফি ভাইও একজন ভালো মানুষ কিন্তু এলাকার কিছু কুচক্রী মহলের খপ্পরে পড়ে মামলা দায়ের করেছেন।
দীর্ঘদিন স্ত্রীকে না পেয়ে বাধ্য হয়ে জামাই মঞ্জুর ব্যাপারী ১৭/০১/২০২৩ইং তারিখে বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘ক’ অঞ্চল আদালতে (মোকাদ্দামা নং-২) স্ত্রী অধিকার আইনে মামলা দায়ের করেন।তিনি বলেন মোছাঃ ইলেন নূর আমার বৈধ স্ত্রী এবং আমার ঔরষে তিনি ৩ মাসের গর্ভবর্তী।আমি কয়েকবার তাদের বাড়িতে তাকে নিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে মার মুখী আচরণ করত: তাড়াইয়া দেয় এবং আমার স্ত্রীর সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে দেয় না।আমি মিডিয়ার মাধ্যমে এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, মেম্বার, চেয়ারম্যান ও প্রশাসনের সকল মহলকে অবহিত করতে চাই যে, আমার স্ত্রী ও ঔরষজাত সন্তানের কিছু হলে তার দায়ভার আমার শ্বশুরকে নিতে হবে।