ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। গত ০৬ জুলাই শনিবার রাত ৮.৩০ মিনিটে পৌরসভার হুগলীপাড়া (পশ্চিম) নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পিতার নাম মৃত- খলিলুর রহমান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে লুৎফুল হক জানান, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হককে আজ রবিবার যোহর নামাজ শেষে মেরাজনগর নর্থ ইয়ার্ড ঈদগা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে হুগলিপাড়া (পশ্চিম) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা কমান্ড, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গগণ।

লেখক