ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

দায়িত্ব নিয়েই কার্যক্রমে দক্ষতার প্রমাণ দিলেন বগুড়া সদর ফাঁড়ির নবাগত পুলিশ পরিদর্শক

মোঃ ইসমাইল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত পুলিশ পরিদর্শক সেরাজুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পরপরই দ্রুততার সঙ্গে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।

ফাঁড়ি সূত্রে জানা যায়, কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের মোঃ হাফিজার রহমান প্রামানিকের পুত্র মোঃ ফরহাদ প্রামানিক (২৩) গত ১৬ অক্টোবর, ২০২৪, বুধবার বগুড়া শহরে তার অটো নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বের হন। রাত আনুমানিক ১০টার দিকে তিনি বগুড়া শহরের সূত্রাপুর রোড চামড়া গুদাম এলাকা থেকে অটোসহ নিখোঁজ হন।

নিখোঁজের পর, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক সেরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বিকাল ৪টার দিকে বগুড়ার জহুরুল নগর এলাকা থেকে নিখোঁজ অটোটি উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখযোগ্য যে, পুলিশ পরিদর্শক সেরাজুল ইসলাম একই দিন সকালে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, এবং তার নেতৃত্বে দ্রুত এই সাফল্য অর্জিত হয়।

লেখক