ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় দোকানে মূল্য তালিকা না থাকা, বেশি দামে পন্য সামগ্রী বিক্রির দায়ে উলুখোলা বাজারের ব্যবসায়ী স্থানীয় বিন্ধান গ্রামের বায়েজিদ হোসেনের পুত্র আক্তার হোসেনকে ১ হাজার টাকা, সেনপাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র হান্নানকে ১ হাজার টাকা, উলুখোলা গ্রামের সূর্য মোহনের পুত্র রবিন্দ্র চন্দ্রকে ২ হাজার টাকা ও গেনেন্দ্রকে ৩ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় সহ বাজার মনিটরিং করা হয়।

লেখক