ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে ক্লাস বর্জন করে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে চার দফা দাবিতে মানববন্ধন করেছে ম্যাটস্ শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রকি শেখ, সমন্বয়ক আব্দুল্লাহ শেখ, আব্দুল কাদের, শাখায়াত ইসলাম, আসিক আলম, অজয় হালদার।
মানববন্ধনে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, সরকারি বেসরকারি পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ১ বছর ইন্টার্নশীপ চালু, সতন্ত্র “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড গঠন ও আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান। মানবন্ধনের আগে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে তারা একটি স্মারকলিপি প্রদান করেন।

লেখক