ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নওগাঁর আত্রাইয়ে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার সকাল ৯ টায় বিয়াম ল্যাবটেরিয়াম স্কুল এ্যান্ড কলেজে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী। ডাঃ রোকসানা হ্যাপী বলেন, জরায়ুমুখে ক্যান্সারের প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষীত, প্রতিরোধ ও কার্য়কর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

তিনি আরও বলেন, ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আত্রাইয়ে ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্রে ও ১৯২ টি কমিউনিটি সাবব্লকের টিকাদান কেন্দ্রে এ টিকা গুলো প্রদান করা হচ্ছে।

এইসব কেন্দ্র থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী-৯ম শ্রেণী পর্যন্ত মোট ৮৩৯৫ জনকে ও কমিউনিটি/সাবব্লকের (১০-১৪ বছর) কিশোরীর সংখ্যা ১০৫০ জনকে টিকা দেওয়া হবে।

লেখক