ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

মহাদেবপুরের সোনাপুরে পাগলা শিয়ালের কামড়ে ৫ জন আহত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁর মহাদেবপুরে পাগলা শিয়ালের কামড়ে ৫ জন আহত হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে আজ বিকেলে পাগলা শিয়ালের কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে ৩ জন নারীকে গুরুতর জখম অবস্থা।
আহতরা হলেন, উপজেলার সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫) ও শিকারপুর গ্রামের মোসা মর্জিনা (৪৯), নুরজাহান (৫৬) এবং সাইদুল (৪০)।

স্থানীয়রা জানায়, আজ বিকেলে হঠাৎ করেই একটি শিয়াল সোনাপুর ও শিকারপুর গ্রামের লোকজনের উপর আক্রমন করে। এ সময় শিয়ালের কামড়ে তারা আহত হন।
তাৎক্ষণিক গ্রামের লোকজন মিলে ঐ পাগলা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছেন এবং আহত ৫ জনকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

আহতদের মধ্যে রশিদুল ও সাইদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয় কর্তব্যরত চিকিৎসক এবং শিয়ালের কামড়ে ক্ষত-বিক্ষত হওয়ায় বাকি ৩ জন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ফজলুল হক নয়ন বলেন, শিয়ালের কামড়ে আহত অবস্থায় ৫ জন রুগী হাসপাতালে আসে। এদের মধ্যে তিন জনের মুখোমন্ডলের বিভিন্ন স্থানের মাংস তুলে নেওয়ায় তাদের ভর্তি করে নেওয়া হয়েছে এবং বাকি দুইজনকে ভ্যাক্সিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

লেখক