ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীর পাংশায় ভোক্তার অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৬ অক্টোবর) বিশেষ ট্রাস্কফোর্সের সহযোগিতায় সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সোয়া ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মো. আফজাল হোসেন, জেলা পুলিশ লাইন্সের এএসআই মো. হাবিবুল্লাহ ও  শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী।

জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সহযোগিতায় পাংশা উপজেলার বিভিন্ন বাজারে নিত্য পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পাংশা উপজেলার হাটবনগ্রাম বাজারের মেসার্স সোনালী বীজ ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়ম মেনে ব্যবস্যা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক