ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুরে জাতীয়তাবাদী যুব দলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়তাবাদী যুব দলের গৌরব ও সংগ্রামের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ ২৭ অক্টোবর রবিবার বিকেল ৩ টায় পার্বতীপুর ঢাকা মোড় বিএনপি উপজেলা কার্যালয় চত্ত্ব্বরের উন্মুক্ত মঞ্চে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ধরনের শ্লোগাণে শ্লোগানে চারদিক মুখরিত করে তোলেন।
পার্বতীপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার আয়োজনে উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন- সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু। বক্তারা বিগত সরকারের দুঃশাসন ও অন্যায়-অত্যাচারের নানাদিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মমিনুল ইসলাম ডাক্তার, জোবায়ের হোসেন বাবু, হারুনুর রশীদ মুকুল, কামরুজ্জামান কামু, রায়হান আলী খান, আব্দুল কুদ্দুস, রেজাউল হক এজাজুল, মোমিনুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।
যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম, যিনি পরবর্তীতে সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

লেখক