ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুরে সরকারি জ্বালানি সেক্টর বিপিসি’র অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে সরকারি জ্বালানি সেক্টর বিপিসি’র অধীনস্থ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা সারাদেশের ন্যায় একযোগে পার্বতীপুরেও মানববন্ধন করেছে। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেল হেড (পিওএল) ডিপোর মূল ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যমুনা অয়েলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক মেজবাহ, মেঘনা অয়েল কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক নুর জামান শাহ ও পদ্মা অয়েল কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক আমিনুল ইসলাম, পদ্মা অয়েলের অস্থায়ী চেকার জুনায়েদ আমিন ও ক্যাজুয়াল ওয়ার্কার শামীম হোসেন প্রমুখ। বক্তারা প্রত্যেকেই বলেন, আমাদের চাকুরী স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত দাবীগুলো বলবৎ থাকবে।
*কোম্পানি সমূহের প্রধান কার্যালয় ও ডিপোসমূহে অস্থায়ী কর্মচারীদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানের ক্যাজুয়াল হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
*বাৎসরিক বেতন-ভাতা বৃদ্ধিসহ উৎসব বোনাস, প্রণোদনা, স্বাস্থ্য নিরাপত্তা, বাৎসরিক ২০ দিন নৈমিত্তিক ছুটিসহ বিভিন্ন ঐচ্ছিক ছুটি প্রদানস্বরূপ শ্রম বাজারকে বৈষম্য বহির্ভূত করে সার্বজনিন গ্রহণযোগ্য আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে।
*বৃদ্ধ বয়সে চাকরি হতে অবসর গ্রহণের সময় উক্ত কর্মচারীকে যথাযথ সম্মাণী ভাতা প্রদান করতে হবে।
*সরকারি অর্থ মন্ত্রণালয় কতৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোম্পানি সমূহে প্রধান কার্যালয় ও সকল ডিপোসমূহে কর্মরত অস্থায়ী শ্রমিক কর্মচারীদের নির্ধারিত এবং সমহারে মজুরি প্রদান করতে হবে।

তারা আরও বলেন, আমাদের দাবী অতিসত্ত্বর মেনে নেয়া না হলে এই কর্মসূচি চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বর প্রদক্ষিণ করে।

লেখক