ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় গভীর রাতে নগদ অর্থ স্বর্ণালংকার সহ ৬ লাখ টাকার মালামাল দুর্ধর্ষ চুরি

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দাউদাপাড়া এলাকায় মৃত মিজানুর রহমান খানের ছেলে জাইদুরকে ঘরের বাহির হইতে দরজা বন্ধ করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪) বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে আজ ভোররাতে এ ঘটনা ঘটেছে।

বাদী জাইদুর রহমান কালবেলাকে বলেন, ছোটভাই প্রবাসী সাইদুর রহমান বুধবার সকালে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, এ সময় সাইদুর রহমানের ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। বৃহস্পতিবার আনুমানিক ভোররাত সাড়ে ৩টার দিকে তার ঘড়ে এ চুরি সংগঠিত হয়েছে।

এ সময় ৮/১০ জনের সংগবদ্ধ চোরের দল দরজার তালা কেটে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ পৌনে ৩ লাখ টাকা, দুটি স্বর্ণের আংটি ও দুটি স্বর্ণের চেইন এবং বিদেশী 15 প্রমেক্স আইফোন চুরি করে নিয়ে যায়।
পাশের ঘাড়ে থাকা বড় ভাই জাইদুর রহমান শব্দ পেয়ে ঘড়থেকে বের হতে গেলে দেখেন তার ঘারের বাহির হইতে দরজা বন্ধ করে রেখেছে। তার ডাক চিৎকারে জাইদুরের মা উঠে জাইদুরের ঘরের বাহিরের ছিটকারী খুলে দেয়,জাইদুর ঘর থেকে বের হয়ে দেখেন সাইদুরের ঘরের দরজা খোলা, জাইদুর ঘরেে ডুকে দেখতে পায় সাইদুরের ঘরের সমস্ত কিছু ভাঙ্গা ও উলট পালট দেখতে পায়।

আরো জানা, গত তিন মাস আগে ছোটভাই দুই কন্যার জনক সাইদুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে।

এ বিষয়ে বড় ভাই জাইদুর রহমান বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: আলাউদ্দিন বলেন, আমার অফিসার তদন্ত করতে যাচ্ছে,তদন্তের পরে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা নেয়া হবে।

লেখক