ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

শাজাহানপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আরজু ও সদস্য মাসুদ গ্রেফতার

সুজন (শাজাহানপুর) বগুড়া :

বগুড়ার শাজাহানপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু (৫৮) এবং শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান মাসুদ (৪৮) কে গ্রেফতার করেছে র‍্যাব ও শাজাহানপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত জাহিদুল হক আরজু শাজাহানপুর উপজেলার রহিমাবাদ শালুকগাড়ি এলাকার মৃত আলীর ছেলে এবং উপজেলা আ’লীগ সদস্য কামরুজ্জামান মাসুদ উপজেলার গন্ডগ্রাম সরিয়াকান্দি পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা ও নাশকতার মামলা রয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু কে
র‍্যাবের সহাযতায় ঢাকা ফার্মগেট থেকে ১৩নভেম্বর বুধবার গ্রেফতার করা হয় এবং একই দিনে গন্ডগ্রাম এলাকা থেকে উপজেলা আ’লীগের সদস্য কামরুজ্জামান মাসুদ কে গ্রেফতার করা হয়।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

লেখক