ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সবজি চারা ও ছাগল বিতরণ

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ-এর উদ্যোগে ও প্রশাখা’র সার্বিক সহযোগিতায় আজ ১৬ নভেম্বর ২০২৪, শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সবজি চারা ও ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন মোখলেছুর রহমান মুকিত, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা , সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট।

আরো বক্তৃতা দিয়েছেন, প্রশাখার সাবেক সভাপতি , হাফিজুর রহমান হাফিজ , সভাপতি শ্রী সংকর রায়,সাধারণ সম্পাদক রুবেল মিয়া, এটিএম ফয়জুর রাজ্জাক আজাদ উপজেলা লাইভস্টক অফিসার, প্রফেসর ড. মশিউর রহমান – কৃষিতত্ত্ব বিভাগ, প্রফেসর ড. হাসনীন জাহান কৃষি অর্থনীতি বিভাগ, প্রশাখার উপদেষ্টা , মাসুদ হাসান, এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্না, এই মহৎ উদ্যোগটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, Krishibid Foundation for Humanity, IBA (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাপা, ইউনাইটেড ফর হিউম্যানিটি, নালিতাবাড়ীসহ আরও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন এবং কৃষি উৎপাদন পুনরায় চালু করার লক্ষ্যে এই কার্যক্রম আয়োজন করা হয়েছে। সবজি চারা এবং ছাগল বিতরণের মাধ্যমে কৃষকদের কৃষি ও অর্থনৈতিক জীবনে সহায়তা প্রদানই এর মূল লক্ষ্য।

লেখক