ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে যুব-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের যৌথ কর্মীসভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা পর্যায়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাসিরুদ্দিন নাসির, কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান, বিল্লাল হোসেন তারেক, রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, আপনারা মনে করবেন না বিএনপি ক্ষমতায় এসেগেছে।আপনাদের আগামীতে মাঠে থেকে কাজ করতে হবে।দলের বাইরে কোন কাজ করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এক হয়ে আবারও মাঠে থেকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে হলে, নির্বাচনে বিজয়ী হতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিএনপিকে বিজয়ী করতে হলে আবারও আন্দোলনের জন্য প্রস্তুত হন। আন্দোলন করে সফল হতে হবে। কারণ, এখনও আমাদের আন্দোলন শেষ হয় নাই।

লেখক