ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯ টায় জেলা শহরের শ্রীপুর আলগাজ্জালী কিন্ডার গার্টেনের ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এ্যাড. মো. রঞ্জু বিশ্বাসকে সভাপতি ও মো. কবির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মুন্সি সোলাইমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাঃ আজহারুল ইসলাম, জেলা প্রধান উপদেষ্টা এ্যাড. নুরুল ইসলাম, জেলা উপদেষ্টা হাসমত আলী হাওলাদার, পৌর উপদেষ্টা হাফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পদক এ্যাড. রঞ্জু বিশ্বাস।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন  শ্রমিকদের কথা বলে আন্দোলন করেছে। কিন্তু তারা শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। তার জন্য সকলকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে আসতে হবে।

লেখক