ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

বাংলাদেশ মুজাহিদ কমিটির কালীগঞ্জ উপজেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মুজাহিদ কমিটি কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মুজাহিদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ৩ ঘটিকায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মুজাহিদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, ইমামকাম অডিটর মুফতি মাঈনুুদ্দিন আল আজাদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ ইজাহারুল ইসলাম,।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কালীগঞ্জ উপজেলা শাখার ছদর হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মির্জা, সঞ্চালনা করেন জাতীয় উলমা মাশায়েক আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী শাসন তন্ত্র ছাত্র আনদোলনের সভাপতি মোঃ ইমন শেখ, ইসলামি যুব আন্দোলন এর সভাপতি মুফতি আরিফ, মুফতি মনিরুল ইসলাম আরবার। জাঙ্গালিয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা ওসমান গনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর গাজীপুর জেলা সভাপতি আজিজুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ তাসনীম আহাম্মদ। ইসলামী সংঙ্গীত পরিবেশ করেন শাহিন আলম। মুজাহিদ সন্মেলন শেষে কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার সংসদ সদস্য হিসেবে মুফতি মাওলানা ইজাহারুল ইসলাম কে প্রার্থী হিসেবে পরিচয় করে দেন। মুজাহিদ সন্মেলন হতে হাঁত পাখা মার্কার সমর্থনে কালীগঞ্জে পৌর সভার বিভিন্ন রাস্তায় মিছিল করে কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালেয়ে অনুষ্ঠান শেষ হয়।

লেখক