ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কালীগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল ( ২৮ নভেম্বর ২০২৪ ইং) বৃহস্পতিবার বিকেলে এসআই (নি:) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ দক্ষিন চুয়ারী খোলা গ্রামে অভিযান চালিয়ে লতা পালমার বসতবাড়ি হতে লতা পালমা (৪২) পিতা- মৃত সেন্টু গোমেজ স্বামী -উজ্জল পালমা, থানা কালীগঞ্জ জেলা গাজীপুর কে ২০ (বিশ) লিটার চোলাই মদ ও মদের জাওয়াসহ তাকে আটক করেন।
পরে গতকাল রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ সনের ৩৬(১) এর ২৬ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন আমাদের প্রতিনিধি কে জানান, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

লেখক