ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নবীনগরে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ 

আবু হাসান আপননবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ শনিবার বিকালে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ সময়, অত্র ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মাঈন উদ্দীন মাইনু’র সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মোঃ সাইফুল হক, উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক জরু, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, পৌর কৃষকদলের আহবায়ক আনেয়ার হোসেন,সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রাব্বি হাসানসহ উপজেলা ও প্রত্যেক ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক