ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

রাজবাড়ীতে বাংলাদেশ জাসদের সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে সম্মেলন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু। সঞ্চালনা করেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল গুহ।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করেছে। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে লুটপাট করেছে। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছে। আজ তারা দেশ ছেড়ে পালিয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর ভূমিকাকে যেমন অস্বীকার করা যাবেনা । আবার মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটপাট করা, ভোটবিহীন নির্বাচন করা, দেশের টাকা বিদেশে পাচার করা এটাকেও সমর্থন করা যাবে না। আজ স্বাধীনতার ৫৪ বছর পর দেশের মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে। কোন অপশক্তি আজ মাথাচারা দিয়ে উঠছে। এটা বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই ভূখন্ড এদেশের মানুষ অর্জন করেছিল। আমার দেশ আফগানিস্থান, তালেবান হবে না। মুক্তিযুদ্ধের দেশে আজ অনেকেই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাদেরকে বয়কট করতে হবে। দেশকে যারা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিনত করতে চায় তাদেরকে বয়কট করতে হবে। বিগত সময়ে দেশের পুলিশ প্রশাসন সরকার দলীয় লোকদের কথা মত কাজ করেছে। পুলিশ প্রশাসনকে জনগণের পুলিশ হতে হবে। আজ যে সরকার ক্ষমতায় আছে তাদেরকে সময় মত নির্বাচন দেওয়ার ইচ্ছা থাকতে হবে।
সমাবেশে স্বপন কুমার দাশ কে সভাপতি ও উজ্জল গুহকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষনা করা করা হয়।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

লেখক