ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

পার্বতীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও এক নারী আরোহী নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) নামের দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে! আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সম্পর্কে বন্ধু-বান্ধবী বলে জানা গেছে।
নিহত তানভীর ইসলাম মোহন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
তাজমিন আক্তার নীলফামারী জেলার সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মমতাজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে তারা মোটরসাইকেল যোগে বদরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কের ঝেল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক তানভীর ইসলাম মোহন নিহত হয় এবং বান্ধবী তাজনিম আক্তারকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করার পর মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, পার্বতীপুর মডেল থানার এস, আই রেজাউল ইসলাম।

লেখক