ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রদলের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজবাড়ীতেও আয়োজন করা হয়েছে নানামুখী আয়োজন। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজবাড়ীতে দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. টোকন মন্ডল,  সহ-সভাপতি মো. জামিল সরদার, সাংগঠনিক সম্পাদক তানভীর খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক