ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

ছাত্রদলের আয়োজনে রাজবাড়ীতে আন্ত:ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে রাজবাড়ী সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মোট ২টি দলের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। তারা হলো রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদল একাদশ এবং রাজবাড়ী সরকারি কলেজ মীর মশাররফ হোসেন ছাত্রাবাস একাদশ।

এসময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. টোকন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মো. জামিল সরদার, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল ও সাংগঠনিক সম্পাদক তানভীর খান রনিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলাশেষে অতিথিদের উপস্থিতিতে খেলার বিজয়ী ও অন্যান্যদের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়েছে।  এসময় ৪ রানে বিজয়ী হয়ে ট্রফি গ্রহণ করে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদল একাদশ দলটি এবং রানার্স আপ ট্রফি গ্রহণ করে রাজবাড়ী সরকারি কলেজ মীর মশাররফ হোসেন ছাত্রাবাস একাদশ দলটি৷ এছাটাও অন্যান্যদেরকে মেডেল প্রদান করা হয়৷

লেখক