ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

ঝিনাইগাতীতে বিনামূল্যে চাল বিতরণ

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নৃগোষ্ঠী ফাউন্ডেশন প্রাণ আরএফএলের আয়োজনে বন্যা পরবর্তীতে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, সহকারী শিক্ষক রুস্তম আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন ও সেচ্চাসেবী সংগঠনের রাজিব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও অসহায় মানুষের পাশে আজ যারা দাড়িঁয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলেন ঝিনাইগাতীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এ থেকে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনসহ সকলের সহযোগিতায় বিপদ মোকাবেলা করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর উপকার হয়েছে। এভাবে প্রাকৃতিক দূর্যোগে সম্বলিত ভাবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানান।

লেখক