ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর জমিরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ৩ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংঘ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জমিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ৩ নং রামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক বাবলু’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ শামসুজ্জোহা।
উক্ত খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রঃ থাকলে ট্রাইব্রেকারে রংপুর সান্তোষ ক্লাব ফুটবল দল নওগাঁ জেলা দলকে ৫-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্ত্বীর্ণ হয়। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং রামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও প্রধান মেহমান আশরাফুল আলম সরকার, সঞ্চালনায় ৩ নং রামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ তালেবুল ইসলাম ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায় এবং খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রতিটি খেলার টিকিটের মূল্য নির্ধারিত ২০ টাকা। উল্লেখ্য নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলাটি কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ও জেলা দল নওগাঁর মধ্যে অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারী শুক্রবার। খেলা পরিচালনা কমিটি দলমত নির্বিশেষে সকল খেলা প্রিয় দর্শকরদের বাকী ম্যাচগুলো উপভোগের সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন।

লেখক