ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে শোভাযাত্রা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য ধারণ করে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জেলার প্রশাসনের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন এলাকা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শররের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক সুলতানা আক্তার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল- হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তাগণ এবং রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন স্লোগান ও লেখা সম্বলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, মাসব্যাপী তারুণ্যের মেলার অংশ হিসেবে আজকের এই শোভাযাত্রা। তরুণদের উৎসাহ বাড়াতে আমাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।

লেখক