ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্য সেবন ও নেশা জাতীয় ট্যাবলেট রাখার অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। কারাদণ্ড প্রাপ্ত যুবককে শুক্রবার (৪ জুলাই) সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে,পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে নেশাদ্রব্য সেবনকারীদের আড্ডা বসে। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পার্বতীপুর রেলওয়ে থানার একদল পুলিশ অভিযান চালায়।

এ সময় নেশা জাতীয় মাদকদ্রব্য সেবন ও ট্যাবলেট রাখার অভিযোগে পার্বতীপুর পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে নাঈম (৩০) কে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে নেশাজাতীয় ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্বতীপুরে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক