ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে ইউপি প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : 

রাজবাড়ী সদরে চাদা না পেয়ে এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুলাই) দুপুরের দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে ঘটনাটি ঘটে।

আহত ব্যাক্তির নাম হাবিবুর রহমান। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। তিনি শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, মোটরসাইকেল কেনার কথা বলে স্থানীয় আলআমিন শেখসহ কয়েকজন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় রবিবার সকালে আল আমিন, আকিব, শাহরিয়ারসহ ৫ থেকে ৭জন দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, এই বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লেখক