ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মিছিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে জাতীয় সমাবেশ সফল করতে জামাতের মিছিল অনুষ্ঠিত।

আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করতে নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা জামাতে ইসলাম।

বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেল সাড়ে ৫টায় বান্দাইখাড়া বাজার মসজিদ সংলগ্ন তহসীল অফিসের মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান ডাক্তারের চেম্বারে গিয়ে শেষ হয়। সকলের উদ্যোস্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ খবিরুল ইসলাম।

তার বক্তব্যে তিনি বলেন, “এই সমাবেশ শান্তি ও সংহতির বার্তা বহন করছে। জাতীয় মহাসমাবেশে গণসম্পৃক্ততা দেশের উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “জামায়াতের লক্ষ্য একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। এ লক্ষ্য অর্জনে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”

র‌্যালি ও সমাবেশে জামায়াতের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা ঢাকার জাতীয় মহাসমাবেশে অংশ নিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

লেখক