ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক জিনিস নয়, মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে – রাজবাড়ীতে পদযাত্রায় নাহিদ ইসলাম

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

মুজিববাদী আদর্শই আওয়ামী লীগের গোড়া। আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি সেটা হলো “মুজিববাদ”। এই মুজিববাদই বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন সবকিছু যায়েজ করেছে। আমরা এটাও বলেছি, মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক জিনিস নয়। এই মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগনকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।

রাজবাড়ীতে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা শহরের শহীদ স্মৃতি চত্বরে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল না, অবশ্যই একটি সন্ত্রাসী সংগঠনও। তার থেকে বড় বিষয় এটি একটি ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও আমাদের পরাস্থ করতে হবে। শুধু আইনীভাবে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবিলা করতে পারনো না। এই আওয়ামী লীগকে আমাদের আইনীভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে দিল্লির তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল। তাদের কাছ থেকে রক্ষা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সে লড়াইয়ে আমরা রাজবাড়ী বাসীকে পাশে পাবো বলে আশা রাখছি।

নাহিদ ইসলাম বলেন, রাজবাড়ীর সাহসী সন্তানেরা জুলাইতে শহীদ হয়েছে। সেই শহীদের আদর্শ ও আকাঙ্খাকাকে আমরা ধারণ করি। আমরা জানি আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমরা জানি আমাদের শত্রæ-মিত্র কে। আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা।

তিনি আরও বলেন, প্রথমে আমাদের সমস্যা খুঁজে বের করতে হবে। সমস্যা খুঁজে বের করতে না পারলে তার কি সমাধান করবো। তাই আমরা সমস্যা খুঁজে বেড়াচ্ছি সারাদেশে। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায় এলাকায় এলাকায় সমস্যাগুলো আইডেন্টিফাই করা। আমরা আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই। গণঅভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তুলতে চেয়েছিল। সেই বাংলাদেশ বির্নিমাণে আমাদের অনেক দিকে লড়াই করতে হবে। লড়াই কেবল এক দিকে নয়। আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি আমাদের নিজেদের নিরাপত্তা আপনারা ছাড়া আর কেউ দেবে না। আমরা জুলাই থেকেই সেই নিরাপত্তা নিয়ে আসছি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এছাড়াও পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, তাজনুভা জাবিন, সদস্য সাঈয়েদ জামিল সহ অন্যন্য নেতৃবৃন্দ।

লেখক