ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নীলফামারীতে লটারির ড্র না দেওয়ায় কুটির শিল্প মেলায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর নীল কুটির শিল্প মেলাতে লটারির ড্র দুই দিন ধরে প্রকাশ না করার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ব্যাপক ক্ষোভে ফেটে পড়ে। এতে মেলার আয়োজকদের বিরুদ্ধে লটারিতে কারচুপির অভিযোগ ওঠে এবং উত্তেজিত জনতা একাধিক স্টলে ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার প্রতিদিনের মতো টিকিট বিক্রি করা হলেও গত দুই দিন কোনো ড্র অনুষ্ঠিত হয়নি। এতে লটারি ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, আয়োজকরা পূর্বনির্ধারিত নিয়ম ভঙ্গ করে স্বচ্ছতা ছাড়াই লটারি পরিচালনা করছেন।

শনিবার সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জনতা লটারির স্টলসহ কয়েকটি স্থানে ভাঙচুর শুরু করে। এতে স্টলের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও, পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নীলফামারীর এই কুটির শিল্প মেলা প্রতিবছর আয়োজন করা হয় স্থানীয় পণ্যের প্রসার ও বিক্রয়ের লক্ষ্যে। তবে লটারিকে কেন্দ্র করে এ ধরনের বিশৃঙ্খলা এবারই প্রথম দেখা গেল।

লেখক