এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
রাজধানী উত্তরাতে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার( ২১ জুলাই)২৫ খ্রিঃ
দুপুর ১ঃ০০টা বাজার কিছুক্ষন আগে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর সমনে এই দূর্ঘটনাটি ঘটে। মূহুর্তের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায় যার লেলিহান শিখা আশেপাশের ভবনগুলিতেও ছড়িয়ে পড়ে।
এতে সাথে সাথে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তৌকির পাবনা ক্যাডেট কলেজ থেকে পাশ করে বিমান বাহিনীতে যোগ দেন। মাত্র ১ বছর আগে ভালোবাসার মানুষকেও বিয়ে করেছিলেন।
লেফটেন্যান্ট তৌকির ছিলেন বিমান বাহিনীর একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা। তার প্রচন্ড রকমের স্বপ্ন ছিল দেশের আকাশ পাহাড়া দেওয়ার কিন্তু তার স্বপ্ন আজ দুপুরেই গুড়িয়ে গেলো উত্তরার দিয়াবাড়িতে। তার বিমানটি ছিলো F 7BGI ৭০১ মডেলের একটি চীনা নির্মিত যুদ্ধ প্রশিক্ষণ বিমান। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা চলছে। তবে হতাহতের প্রকৃত তথ্য এখনো পাওয়া যায়নি