ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

অজ্ঞান পার্টির খপ্পরে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমান — রংপুরে উদ্ধার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

রংপুর মহানগরীর মর্ডান মোড় থেকে অচেতন অবস্থায় গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মর্ডান মোড়ে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, ‘স্থানীয়দের খবর পেয়ে আমরা মর্ডান মোড় থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করি। পরে জানা যায় তিনি গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।’

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মনোনয়ন বাতিল হওয়ার পর ঢাকায় আপিলের মাধ্যমে পুনরায় প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকার গাবতলী থেকে কুড়িগ্রামগামী ‘পিংকি পরিবহনে’ করে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন। পথে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির সদস্যরা ডিম খাইয়ে তাকে অজ্ঞান করে। পরে মর্ডান মোড়ে গাড়ি থেকে নামিয়ে ফেলে রাখে। পুলিশ উদ্ধার করার পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে, এর আগে শুক্রবার দুপুরে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আজিজার রহমানের মেয়ে আশা মনি খাতুন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছে ফোন করেন এবং পরদিন সন্ধ্যায় গাবতলী থেকে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে তার বাবার মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে জানান যে “আপনার বাবা আমাদের কাছে আছে” — তবে কথা বলতে দিলে তিনি কথা বলতে পারেননি এবং কিছুক্ষণ পর ফোনটি বন্ধ পাওয়া যায়। তখন থেকেই তার বাবা নিখোঁজ ছিলেন।

লেখক