ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শাজাহানপুরে উন্নয়নের অঙ্গীকার: স্বপ্নের উপজেলা গড়তে সবার প্রতি আহ্বান এমপি মিল্টনের

বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেছেন, সকলের সহযোগিতায় স্বপ্নের শাজাহানপুর গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, এনসিপি উপজেলা শাখার আহবায়ক হুমায়ুন কবির হিমু, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), তৌহিদুল ইসলাম, গাড়িদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাহাবুল আলম, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২ জন চেয়ারম্যান, ৭ জন প্যানেল চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন ও কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভা শেষে এমপি মোরশেদ মিল্টন উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন।

তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমেই শাজাহানপুরকে একটি আদর্শ উপজেলায় রূপান্তর করা সম্ভব।”

লেখক