ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

রিক্সার চাকায় পড়নের ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু

রাজবাড়ীতে রিক্সায় করে যাওয়ার সময় চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ( ৬ এপ্রিল) সকালে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্ত্বর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় নিহত নারীর নাম সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫)।  তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা । তার বাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি বাজার সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিপরীত পার্শ্বে অবস্থিত।

নিহ‌তের জামাতা কাজী হুমায়ুন ক‌বির বলেন, সকা‌লে এক‌টি পা‌রিবা‌রিক কা‌জে তার শাশুরি সহ ক‌য়েকজন রাজবাড়ী আদালতে আসেন। সা‌ড়ে ৯টার দি‌কে রিক্সা যো‌গে তার শাশু‌রি নাস্তা খাবার জন‌্য শহ‌রের একটি হো‌টে‌লে যা‌চ্ছিলেন। প‌থিম‌ধ্যে পান্নাচত্ত্বর এলাকায় রিক্সার চাকার সাথে তার প‌রি‌হিত গলার ওড়না পেঁ‌চি‌য়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত উদ্ধার ক‌রে তাকে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নেওয়া হলে আস কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষনা ক‌রেন।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরী বিভা‌গের দায়িত্বরত চি‌কিৎসক বেলা‌য়েত হো‌সেন এ নারীর মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। তিনি বলেন, সকাল ১০ টার দিকে এক নারীকে হাসপাতা‌লে আনা হয়। তবে তিনি হাসপাতালে আনার আগেই মারা যান।

লেখক