ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বার্তা-১০ এর নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদের সন্তানের কৃতিত্ব, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য সিয়ামের

রাজবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের ¯^াক্ষর রেখে বৃত্তি অর্জন করেছে লক্ষীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন সিয়াম| সিয়াম জনপ্রিয় অনলাইন-ভিত্তিক গণমাধ্যম ‘বার্তা-১০’ এর নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদ

সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সিয়াম| তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে|

বিদ্যালয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত ছিল গোলাম মহিউদ্দিন সিয়াম| নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতায় সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করে| তার এই সাফল্য বিদ্যালয়ের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে|

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, গোলাম মহিউদ্দিন সিয়াম একজন পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী| নিয়মিত পাঠগ্রহণের পাশাপাশি প্রতিটি পরীক্ষায় সে ভালো ফলাফল করে আসছিল| তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তারা|

এদিকে সিয়ামের বৃত্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানান| স্থানীয়রা বলেন, একজন শিক্ষার্থীর এমন সাফল্য পুরো এলাকার জন্য গর্বের| ভবিষ্যতেও সে আরও বড় বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা সবার|

সিয়ামের বাবা ও জনপ্রিয় অনলাইনভিত্তিক গণমাধ্যম বার্তা-১০ এর নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদ সন্তানের এ অর্জনে আনন্দ প্রকাশ করে সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে| তিনি বলেন, সবার দোয়া ও সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারবে|

বিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে| একই সঙ্গে আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে|

 

লেখক