ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অনিয়মের দায়ে দুই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

রাজবাড়ীতে অনিয়মের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। গত ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানান। তবে প্রজ্ঞাপনটি রোববার উপজেলা প্রশাসনের হাতে এসেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদিন।

বরখাস্থ হওয়া প্রতিনিধিরা হলেন, কালুখালীর মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন।

কালুখালী প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভিডিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগের উঠে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠায়। গত ৫ জুলাই এই দপ্তর থেকে অভিযুক্ত চেয়ারম্যানকে বরখাস্ত করে প্রজ্ঞাপণ জারি করে। যা গত রবিবার উপজেলা প্রশাসন হাতে পায়। এর পর থেকেই অভিযুক্তদের দায়িত্ব থেকে বিরত থাকতে বলা হয়।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, প্রজ্ঞাপন আগে হলেও আমার দপ্তরে এসেছে গত রবিবার। এটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিবদেরকেও শোকজ করা হয়েছে।

অনিয়মে জড়িত থাকার কথা অস্বীকার করে মদাপুর ইউপি চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন, “এখানে এক কেজি চাল দূরের কথা একটা চালও ও অনিয়ম করিনি। আমাকে যে অপবাদ দেওয়া হয়েছে তা সঠিক নয়। তিনি আরও বলেন, আমার এলাকায় খোঁজ নিয়ে দেখেন কেউ যদি বলতে পারে যে কোন মানুষের কাছ থেকে যে কোন প্রকারের ভাতা দিয়ে কোন টাকা খেয়েছি তাহলে আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নেব।”

এবিষয়ে রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ১৬, ১৭ ও ১৮ মার্চ ভিজিএফের চাল বিতরণের সময় তাঁরা সুবিধাভোগীদের পরিমাণে কম দিয়েছেন। পরে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন উভয় ইউপিতে গিয়ে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। একই সঙ্গে ওই দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে তদন্ত হয়।

লেখক