ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে বাবার আঘাতে প্রাণ গেল কিশোরের, তদন্তে নেমেছে পুলিশ

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার আঘাতে নুরুজ্জামান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ বাড়িতে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন শরিফুল ইসলাম। এ সময় কাজে সহযোগিতা করছিলো তার ছেলে নুরুজ্জামান। কাজের একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শরিফুল হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, ঘটনার পর থেকে শরিফুল ইসলাম অস্বাভাবিক আচরণ করছিলেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, “ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লেখক